রবীন্দ্র সদনে গাছ ভেঙে বিপত্তি, গুরুতর জখম ১

৩৬৫ দিন। রবীন্দ্র সদনের মোড়ের কাছে বিরাট গাছ ভেঙে পড়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার ছড়ায় ঘটনাস্থলে। প্রাথমিক সূত্রের খবরনুযায়ী, ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যার দিকে আনুমানিক ছয়টা বেজে তিরিশ মিনিট নাগাদ। রবীন্দ্রসদন মেট্রো স্টেশন দুই নম্বর গেট দিয়ে বেড়াতে গিয়ে এবং ঠিক বন্ধন ব্যাংকের বিপরীতে ঘটনাটি ঘটে । ঘটনাস্থলে ব্যক্তিগত চারচাকা গাড়ি এবং একটি বাইক সহ চালক দাঁড়িয়ে ছিল । দুর্ভাগ্যবশত বাইকসহ চালকটি দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার ফলে চালকের মাথার উপর গাছটি ভেঙে পড়ে। ফলস্বরূপ বাইক চালক গুরুতর ভাবে আহত হয় । কিন্তু সৌভাগ্যবশত ব্যক্তিগত গাড়ির ভিতরে থাকা জনসাধারণের গাড়ি থেকে দূরত্ব বজায় রেখে এক জায়গায় দাঁড়িয়ে ছিল যার ফলে তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। মর্মান্তিকভাবে আহত ব্যক্তিটিকে এস‌এসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার বিভাগে ভর্তি করা হয়। এবং প্রয়োজনীয় চিকিৎসাধীনের মধ্যে রয়েছেন। খবরনুযায়ী, ব্যক্তিটি সাধারণত সার্ভে পার্ক পুলিশ স্টেশন অন্তর্গত এলাকার বাসিন্দা।
কিন্তু দাঁড়িয়ে থাকা গাড়িটি এবং বাইকটির অনেক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ স্টেশনের আধিকারিকরা পৌঁছায়। ভবানীপুর পুলিশ স্টেশনের কর্মকর্তারা লোকারণ্য পরিস্থিতির স্বাভাবিক নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল অব্যাহত করে। বিগত কিছুদিন ধরে শহরে নিম্নচাপের জেরে শহরে একাধিক জায়গায় ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পরিলক্ষিত করে এলাকাবাসী। ফলস্বরূপ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ার খবর উঠে আসছে । যার ফলে নিরাপত্তার সতর্কতা জারি অবলম্বনে পথে প্রসাশন।

Scroll to Top