৩৬৫ দিন। ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে নীতি বহির্ভূতভাবে বিলবোর্ড লাগানোর অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে বৃহস্পতিবার বিকেলে। এদিন বিকেলে ক্যামাক স্ট্রিটে পৌঁছয় কলকাতা পুরসভার প্রতিনিধি দল। তাঁরা বিলবোর্ড খোলার জন্য পার্টি অফিসের ভিতর প্রবেশ করতে চান। কিন্তু বাধা দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈধ নোটিশ দেখাতে না পারার অভিযোগ তুলে সরব হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলত সেখান থেকে ওই সময় চলে যেতে হয় পুর আধিকারিকদের। পরে তারা পুলিশ ফোর্স নিয়ে আবার ফিরে আসে। ক্যামাক স্ট্রিটের নিরাপত্তারক্ষীদের সরিয়ে সটান ভিতরে ঢুকে যায় পুলিশ। এরপর পুলিশ বিলবোর্ডটি ভেঙে দেয়। পরিস্থিতি বিগড়ে গেলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই অফিস থেকে নিচে নেমে আসেন। তিনি সাফ জানান, পুরসভা কোনো আগাম নোটিশ বা বৈধ আদেশপত্র ছাড়াই সেখানে এসেছে। তিনি পুলিশকে প্রশ্ন করেন, “বিলবোর্ড বাইরে থাকলে আপনারা অফিসের ভেতরে জোর করে কেন ঢুকছেন?” এই ঘটনার সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং প্রাক্তন বিধায়ক হুমায়ূন কবীর ঘটনাস্থলে এসে ক্ষোভ উগরে দেন। বৈধ কাগজপত্র ও সার্চ ওয়ারেন্ট দেখাতে না পারায় শেষ পর্যন্ত পুলিশ ও পুরসভার কর্মীরা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন যে তিনি আইন অমান্যকারী পুলিশ ও পুর আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মামলা দায়ের করবেন।
গোটা ঘটনা নিয়ে তুমুল ক্ষুব্ধ হয়ে অভিষেক বলেন, ‘কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে সেটা বিজেপি ঠিক করবে? আমার পার্টির বিলবোর্ড আমি কোথায় লাগাব, সেটা বিজেপি-র পার্টি অফিসে ঠিক হবে না। আজকে হাতেনাতে ধরা পড়েছে কেএমসি। অবৈধ অর্ডার নিয়ে চলে এসেছিল। গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে এসেছেন?” ডায়মন্ড হারবারের সাংসদ আরও বলেন, “বিলবোর্ড তো বাইরে আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? পুলিশের বেশি আগ্রহ, বলছে ঢুকে পড়ুন। বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে? দেশে সংবিধান, বিচার ব্যবস্থা বলে কিছু নেই? কোনওরকম আদালতের শুনানি ছাড়া বিলবোর্ড খুলতে চলেছে এসেছে, আসলে জোর করে তৃণমূলকে কীভাবে শেষ করা যায় সেটাই এদের উদ্দেশ্য। তৃণমূলকে মিটিং-মিছিল করার অনুমতি দেবে না, বিলবোর্ড খুলে দেবে, পার্টি অফিস ভেঙে দেব, এত ভয় কেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলব তৃণমূল ঘাসফুলের দল, ঘাস যত কাটবেন, ঘাস তত বাড়বে। এই এনার্জিটা ভাল কাজ করার জন্য, ৪টে মানুষের উপকার করার জন্য লাগান।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, বৈধ নোটিশ দেখাতে পারলে তবেই তিনি বিলবোর্ড খুলবেন। কিন্তু পুর আধিকারিক কোনও বৈধ নোটিশ কিংবা তার সঙ্গে যুক্ত ছবি দেখাতে পারেননি ফলত তিনি কোনওমতেই তাঁকে ভিতকে প্রবেশ করতে দেবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন। পুলিশ আধিকারিকের সঙ্গেও খানিক বচসা হয় তাঁর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ-পুরসভা, তুলকালাম পরিস্থিতি
- khabar365din
- August 27, 2026
- 5:04 pm
- No Comments





