নেপালে আটকে ৩২ জন
কী অবস্থায় রয়েছে জানতে না পেরে বাড়ছে পরিবারের উদ্বেগ

৩৬৫দিন।নয়াদিল্লি।গৌতম লাহিড়ী।প্রতিবারের মতো এবারও অগাস্টে নেপালে ভ্রমণের উদ্যোগ নেয় শহরের একটি বেসরকারি পর্যটন সংস্থা।গত ২১ তারিখ ৩৩জনের একটি টিম যাওয়ার কথা ছিল। কিন্তু তপতি সিংহ নামে এক মহিলা ভিসা না পাওয়ায় তিনি লাদাখ থেকে ফিরে আসতে বাধ্য হন। কোনো ক্রমে তিনি বিপর্যয়ের মুখ থেকে ফিরে এসেছেন। যে ৩২ জন নেপালে  গিয়ে নিখোঁজ হয়ে গেছেন, তা্ঁদের এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই। ৩২ জনের মধ্যে রয়েছেন জয়ন্ত সান্যাল, রিপন সরকার। এখনও ওঁদের কোনো হদিশ না মেলায়, পরিবার চরম উদ্বেগে রয়েছে। বৃহস্পতিবার বেসরকারি পর্যটন সংস্থার কর্ণধার, দিব্যজ্যোতি বসু জানান, ‘এতবড় বিপর্যয়ের মুখোমুখি পর্যটকরা হবেন, তা ভাবা যায়নি। প্রতি বার আগস্ট মাসে নেপালের তিব্বত, মানস সরোবর সহ বিভিন্ন জায়গায় আমাদের মাধ্যমে অনেকে যান। বছরে ২-৩ বার এই ধরণের ট্যুরের আয়োজন করা হয়।কোনো বছর এই ধরণের ঘটনা ঘটে নি। আমরা বুধবার রাত থেকে যোগাযোগ রাখছি। বৃহস্পতিবার ৪ জনের একটি টিম আমরা নেপালে পাঠিয়েছি। আশা করছি আমরা  ভালো খবর পাবো। যারা নিখোঁজ রয়েছেন তাঁদের বাড়ির লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছে।আজ শুভ্রাংশু রায় আমাদের অফিসে এসেছিলেন। ওনার স্ত্রী শর্মিষ্ঠার ও খোঁজ পাওয়া যায় নি। আমরা ৩২ জনের নামের তালিকা পর্যটন মন্ত্রীর হাতে তুলে দিয়েছি। প্রশাসনিক স্তরে সব রকম চেষ্টা করা হচ্ছে  যোগাযোগ করার। ‘
কোন্নগরের তপতি সিংহ লাদাখ থেকে ফিরে আসেন পাসপোর্ট না মেলায়। তিনি বিমানে লাদাখ থেকে কলকাতায় ফিরে আসেন বলে পরিবা সূত্রে জানা গেছে। এদিকে, নেপালে আটকে পড়া পর্যটক দের পরিবার চরম উদ্বেগে রয়েছে। নাকতলা থেকে নেপালের সৌন্দর্য উপভোগ, করার জন্য বেড়াতে গেছেন রীমা ব্যানার্জি। তার কোনো সন্ধান মেলে নি বলে জানিয়েছেন আত্মীয় গীতা চ্যাটার্জি। তিনি জানান, বরাবরই বেড়াতে যেতে ভালোবাসে রিমা। এবার যে এরকম বিপর্যয়ের মুখে পড়বে তা ভাবতে পারেনি। কবে তার খোঁজ পাই, তারই অপেক্ষায় রয়েছি। একই উৎকন্ঠায় পড়েছেন, দেবাশিস ঠাকুর। তাঁর ৪ বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের কোনও হদিশ পাচ্ছি না।অরিন্দম গঙ্গোপাধ্যায়, মৌসুমী গঙ্গোপাধ্যায়, দেবাশিস ব্যানার্জি এবংসঙ্ঘমিত্রা ব্যানার্জি, মানস ঘোষের বাড়ি দুর্গাপুরে। এছাড়াও এই টিমে রয়েছে দীপালি সরকার নামে এক কলকাতা র বাসিন্দা।এই বিপর্যস্ত নেপালে  আটকে রয়েছেন আরও এক অনাবাসী বাঙালি। তিনি আমেরিকায় থাকলেও মাঝে মাঝে এই টিমে সামিল হন।
‘নবান্নের হেল্পলাইনের সাহায্যে যোগাযোগ করছে নিখোঁজেদের পরিবার –
সামগ্রিক ভাবে প্রায় ৪০০জনের  মৃত্যু হয়েছে। শয়ে শয়ে মানুষ নিখোঁজ রয়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, এই রাজ্যের ৩৬ জন নিখোঁজ রয়েছে। কলকাতার মতোই বিভিন্ন জেলার বাসিন্দারা এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিধ্বস্ত পরিস্থিতির শিকার। তাদের উদ্ধার করার জন্য রাজ্য সরকার নেপালের  দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে।

Scroll to Top