৩৬৫দিন।মেদিনীপুর।অশোক কুমার মণ্ডল।পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিংলা থানার পরকাই গ্রাম পঞ্চায়েতের তেতুলমুড়ি গ্রামের মাঠে চাষের কাজ করার সময় সঞ্জয় মান্না নামে এক শ্রমিক বাজ পড়ে মারা যায়।। অপরদিকে পিংলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খড়্গপুর লোকাল থানার অধীন শ্যামচক এলাকায় মাঠে চাষের কাজ করার সময় বাজ পড়ে একজন মহিলা শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হয় একজন মহিলা শ্রমিক। আওতা মহিলা শ্রমিক কে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিংলার বিধায়ক স্বাগতা মান্না মৃত দুই শ্রমিকের পরিবারে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সরকারি নিয়ম অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও তিনি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে বজ্রপাতের ঘটনায় আহত মহিলা শ্রমিক এর চিকিৎসা পরিষেবা নিয়ে খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সচেতন করার আশ্বাস দেন। পিঙ্গার বিধায়ক স্বাগত মান্না বলেন ঘটনারটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক বাজ পড়ে একজন পুরুষ শ্রমিক ও একজন মহিলা শ্রমিক মাঠে চাষের কাজ করার সময় মারা গিয়েছে এবং একজন মহিলার শ্রমিক আহত হয়েছে। তাদের পাশে প্রশাসন রয়েছে।
পিংলা বিধানসভা এলাকায় বজ্রপাতের
দুই শ্রমিকের মৃত্যু, আহত একজন
- khabar365din
- August 27, 2026
- 3:52 pm
- No Comments





