৩৬৫ দিন। বিজেপির কাছে দুই তৃতীয়াংশ মেজরিটি নেই। তাই ডি-লিমিটেশন পাস করতে পারছে না। বুধবারে কথাই জানালেন তৃণমূল সাংসদ দোলা সেন। এদিন দোলা বলেন, ‘অমিত শাহদের হাতে যদি মেজরিটি থাকতো, তাহলে বাদল অধিবেশন সাইন-ডাই না করে বসে থাকতো না। নভেম্বরে শুরু হয়ে যায় অধিবেশন। আজ পর্যন্ত সেটারও কোন সমন আসেনি আমাদের কাছে, যে কবে থেকে শুরু হবে অধিবেশন। ডিসেম্বরে হবে কিনা কে জানে? কারণ দুই সপ্তাহ আগে নোটিশ দিতে হয়। অর্থাৎ ওদের কাছে দুই তৃতীয়াংশ মেজরিটি নেই। এত ঘোড়া কেনাবেচা তো সেই জন্যই করছে ওরা। এত বিজেপির এ-টিম, বি-টিম, সি টিম, জে-টিম তো সেই জন্যেই।’ একইসঙ্গে এদিন তৃণমূল বি টিম এর সমালোচনা করে দোলা সেনের বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যারাই আত্মপ্রকাশ করুক, এবং
নিজেদের সৎ বা ভালো বলে দাবি করুক, তারা আসলে বিজেপির বি-টিম। তাদের ঘোষণায় আছে, তারা এনডিএ-এর সঙ্গে চলবে। বিজেপি প্রথম দিন থেকে দেশের বিরোধীদলকে ভেঙেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ক্ষেত্রেও ওরা একই কাজ করেছে।
দোলার অভিযোগ সংখ্যাগরিষ্টতার অভাবে ডি-লিমিটেশন পাস করতে পারছে না বিজেপি
- khabar365din
- November 26, 2026
- 1:49 pm
- No Comments





