রাবণ কেন বেদজ্ঞ মহাপণ্ডিত, শিবের ভাবশিষ্য? সনাতন ধর্মের অপমান

৩৬৫ দিন। রাবণ মহাঋষি বিশ্বশ্রবার সন্তান, ব্রাহ্মণ, মহাদেবের ভাবশিষ্য, চার বেদ, ছয় শাস্ত্রে ত্রিলোকে সুপণ্ডিত কেন ? এ জিনিস মেনে নেওয়া সম্ভব? রণবীর কাপুর অভিনীত রামায়ণ ছবির প্রদর্শনী বন্ধের দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, রাবণকে অহেতুক মহান করে দেখানো হয়েছে। শনিবার একটি লিখিত বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়া বলেন, ‘অবিলম্বে সমস্ত হলে ছবির প্রদর্শনী বন্ধ করতে হবে।’ শুধু তাই নয়, ছবির সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবিও তুলেছেন তিনি।
তাঁর সাফ কথা, হিন্দুর ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে সমাজ কখনও মেনে নেবে না। তার মতে অহঙ্কারী রাবণকে মহিমান্বিত করে রাজনৈতিক আখ্যান তৈরির চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেছেন বাগড়া। রামায়ণে রাবণকে কেবল একজন খলনায়ক হিসেবে নয়, বরং একজন অত্যন্ত শক্তিশালী, জ্ঞানী এবং মহান চরিত্র হিসেবেও চিত্রিত করা হয়েছে। বিবৃতিতে তাঁর দাবি, রাবণ ছিলেন নীতিহীন রাক্ষস রাজা। অথচ তাঁকেই কার্যত হিরো বানানোর চেষ্টা হয়েছে।’ অহঙ্কারের বশে রাবণ সৃষ্টির প্রতিটি জীবের উপরে অত্যাচার চালিয়েছিলেন বলেও দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক। দেওয়া এক লিখিত বিবৃতিতে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়া বলেন, অবিলম্বে দেশের সব প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করতে হবে। শুধু তাই নয়, ছবির সেন্সর সার্টিফিকেট বাতিলেরও দাবি জানিয়েছেন তিনি। যদিও রামায়ণ গবেষক পণ্ডিত নাগেশ্বর শর্মার মতে, রাবণ ছিলেন ঋষি বিশ্রবা এবং রাক্ষসী কৈকসীর সন্তান। পিতার দিক থেকে তিনি ছিলেন একজন ব্রাহ্মণ এবং অত্যন্ত পণ্ডিত। তিনি চার বেদ এবং ছয় শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। এছাড়া তিনি ছিলেন পরম শিবভক্ত। ‘শিব তাণ্ডব স্তোত্রম’-এর মতো কালজয়ী স্তোত্র তারই রচনা। জ্যোতিষশাস্ত্র, সংগীত যেমন (রুদ্রবীণা বাজানো, এবং আয়ুর্বেদেও তার অগাধ জ্ঞান ছিল। এটা বাল্মীকি লিখে গিয়েছেন। পরিচালক হয়ত সেটাই অনুসরণ করেছেন। মহাকাব্যে যেমন মূল নায়ককে মহান করে তৈরি হয়, ঠিক তেমনি মহাকাব্যিক ক্ষেত্রে তথাকথিত খলনায়কেও সমতুল্য গুরুত্ব না দিলে ভারসাম্য নষ্ট হয়,বলছেন পুরাণ ও মহাকাব্যবিদরা। যদিও এসব যুক্তি মানছেন না অভিযোগকারীরা।বিশ্ব হিন্দু পরিষদের আরও দাবি, রামায়ণ’ সিনেমায়
আদতে রাজনৈতিক প্রচার করা হয়েছে বলে অভিযোগ বজরংলালের। তাঁর দাবি, মহর্ষি বাল্মীকির কাহিনির সঙ্গে ছবির একাধিক অমিল রয়েছে।
বিবৃতিতে বাগড়া লিখেছেন, অহল্যার শাপমুক্তি, নিষাদরাজ গুহের সঙ্গে বন্ধুত্বের মতো ঘটনা রামায়ণের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সিনেমায়
ঘটনাগুলির কোনও উল্লেখ নেই।ঋষি-মুনিদের সাধনা, যজ্ঞের কাজে যে সমস্ত রাক্ষস বাধা দিত, তাদের নিকেশ করতেই রাম অভিযান চালিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। বাগড়ার কথায়, ‘কিন্তু সিনেমায় গোটা বিষয়টাই রাম-রাবণের ব্যক্তিগত শত্রুতায় পরিণত হয়েছে।’ দাবি, এতে রাম ও রামায়ণের প্রতি আস্থাশীল লক্ষ লক্ষ হিন্দুর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে সিনেমাটি। বিবৃতিতে বজরংলাল বলেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা সমাজ কখনো মেনে নেবে না। এ কারণে সিনেমাটির প্রদর্শনী বন্ধের পাশাপাশি সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ রাইজ অফ এ লেজন্ডে’ ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। নমিত মালহোত্রার সঙ্গে সিনেমার অন্যতম প্রযোজকও তিনি। ৫ নভেম্বর মুক্তির পর থেকে বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ১,৫৭৪.৬০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।

Scroll to Top