বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হাসিনার ফেরা

৩৬৫ দিন। বাংলাদেশে হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব সহমত বিদেশ মন্ত্রক। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গে নেতিবাচক প্রভাব পড়ছে। এই বিষয়ে তিনি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের দৃষ্টি আকষর্ ণ করেন। মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এই বিষয়ে বলেন, বাংলাদেশে যেভাবে হিন্দু এলাকায় অত্যাচারের ঘটনা ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি তারা যেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে বলে এই বিষয়ে ভারত কিছু করছে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বুধবার সাপ্তাহিক ব্রিফিং এ এই মন্তব্য করেন। প্রশ্ন ছিল শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি কি পর্যায়ে আছে। এর জবাবে মুখপাত্র বলেন , প্রত্যর্পণের সঙ্গে প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক নেই। দুটি পৃথক বিষয়ে। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বাংলদেশে নাগরিক। তিনি নিজের দেশে ফিরবেন। এটা তার ও তার দেশের সরকারের মধ্যেকার বিষয়ে। ফেরার জন্য ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন। সেটা বাংলাদেশ সরকার বিচার করার কথা।ভারতের ভূমিকা নেই।প্রত্যর্পণের বিষয়ে বলেনবাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ আমরা বিচার করছি। আইনি ও বিচার বিভাগের মাধ্যমে। ভারত অবস্থানরত আওয়ামী লিগ নেতারা সীমান্ত সফর করছেন। এতে কি ভারত সরকারের মত আছে।? এই প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এটা বাংলাদেশ সরকার ও তাদের মধ্যেকার বিষয়ে। সরকারি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যদি সীমান্ত পর্যন্ত যেতে চান তিনি যেতে পারেন। সেক্ষেত্রে ভারতের ইমিগ্রেশনে কোনো সমস্যা নেই। যেভাবে তাকে ভারতে বিমান নিয়ে অবতরণ করার অনুমতি দেওয়া হয়েছিল সেই ভাবেই ভারতের তরফে ইমিগ্রেশনে দেওয়া যেতে পারে। কিন্তু এতে তিনি দেশে ফিরতে পারবেন কিনা সেটা বাংলাদেশের সরকারের উপর নির্ভর করছে। গঙ্গা জল বণ্টন চুক্তির সর্বশেষ বৈঠক ঢাকায় হয়েছে যৌথ নদী কমিশনের অধীনে। মুখপাত্র বলেন, যৌথ নদী কমিশনের মধ্যেই নদীর জলবণ্টন সিদ্ধান্ত হয়। সেই ভাবেই হবে।সূত্র বলছে গঙ্গা চুক্তির নবায়ন সম্ভব নয়। মেয়াদ উত্তীর্ণ হচ্ছে ১২ ডিসেম্বর ।

Scroll to Top