৩৬৫ দিন। ৮ ইন্টার্নকে শোকজের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজে দফায় দফায় অশান্তি। বুধবার রাতে মেডিকেল সুপারের ঘরে ভাঙচুর ও অধ্যাপক চিকিৎসকদের গালাগাল ও হেনস্থা করা হয়। এই ঘটনার নেপথ্যে মানসিক মাওবাদী, নকশালপন্থী চিকিৎসকদের কাঠগড়ায় তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী। তার বক্তব্য অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ।জুনিয়র চিকিৎসকদের ঘোমটার আড়ালে অতিবামপন্থীদের তাণ্ডব চলেছে মেডিক্যাল কলেজে। এই ঘটনার তদন্তে ৩ চিকিৎসকের তদন্ত কমিটিও গঠন করল স্বাস্থ্যভবন। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের এমএসভিপির সঙ্গে বৈঠকের পরেই এই ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী ।তাদের গুন্ডামি বরদাস্ত করা হবে না বলেও এদিন জানিয়ে দেন তিনি।তবে এই ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেফতার করে নি।
অন্যদিকে এই শোকজ প্রত্যাহার করার বিষয়ে অনড় পড়ুয়াদের একাংশ।এই নিয়ে বুধবার রাতে কিছু প্রতিবাদী চিকিৎসক মেডিকেল সুপারকে ঘেরাও করেন ও তার ঘরের কাঁচ ভাঙচুর করেন। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে সরকার বিরোধী বিরোধী রাজনৈতিক মদত। এই ঘটনায় যুক্ত কয়েকজনকে এআইডিএফও সহ একাধিক বাম সংগঠনের পতাকা হাতে কয়েকজনকে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায় ১০-১৫ জন বহিরাগত নিজেদের ১২০০ ‘র ওপর ইন্টার্নদের প্রতিনিধি দাবি করে তাণ্ডব চালিয়েছে। চিকিৎসকদের উপর হামলাকারীদের ‘ঔদ্ধত্য’ নিয়েও প্রশ্ন তুলেছেন শারদ্বত।স্বাস্থ্য মন্ত্রী বলেন মেডিকেলের বিভাগীয় প্রধানদের গালিগালাজ অকথ্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আধলা ইট মেরে জানলা ভাঙা হয়েছে। এমন কিছু ভাষার ব্যবহার হয়েছে, তা প্রকাশ্যে আসলে গোটা চিকিৎসক সমাজের অসম্মান হবে। যাঁদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, তাঁদের বলা হচ্ছে চামড়া গুটিয়ে দেব এ আচরণ লজ্জার। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ আছে।
মেডিক্যাল রিপোর্ট সামনে এনে শারদ্বত বলেন ২ চিকিৎসক অধ্যাপকের উপর হামলা চলেছে। বুধবার সন্ধ্যায় অশান্তির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও ঘোষণা করেন তিনি। কমিটিতে রয়েছেন দিবাকর হালদারশুভঙ্কর দে ও দীপঙ্কর রায়। তিন চিকিৎসকের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটিই রিপোর্ট দেবে স্বাস্থ্যভবনে।স্বাস্থ্যমন্ত্রী জানান তদন্ত কমিটির রিপোর্ট পেলে ঘটনায় যুক্ত ইন্টার্নদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । দুর্গাপুজোয় সপ্তমীর দিন চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। মৃত ১৯ জনকেও নিয়ে আসা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে। সে সময় একদল জুনিয়র চিকিৎসক সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন পরিকাঠামোর অভাব রয়েছে কলকাতা মেডিকেলে । বড়সড় দুর্ঘটনা ঘটে গেলে জরুরি অবস্থায় চিকিৎসা করার পরিকাঠামো নেই এই হাসপাতালে। কর্তব্যরত অবস্থায় সংবাদমাধ্যম এর সামনে এই ধরনের বিবৃতি দেওয়া শৃঙ্খলাভঙ্গের সামিল। এই কারণে আটজন জুনিয়র ডাক্তারকে মঙ্গলবার শোকজ করেছে স্বাস্থ্য দফতর । এরপরেই বুধবার সকাল থেকে বিক্ষোভে নামেন কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ ।তারপর রাতে তান্ডবের ঘটনায় আরও জলঘোলা হয়।

Scroll to Top