একদিকে বৃষ্টি, হাতির তাণ্ডবে দিশেহারা শালবনি ব্লকের বাসিন্দারা

৩৬৫ দিন। অশোক কুমার মন্ডল। মেদিনীপুর। নিম্নচাপে জেরে বৃষ্টির ফলে মাঠে থাকা পাকা ধান মাঠেই নষ্ট হতে বসেছে।। ঠিক সেই সময় পাকা ধানে মই দিতে হাজির হয়েছে একদল হাতি, যার ফলে পাকা ধান চাষের প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন শালবনি ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বনবিভাগের অন্তর্গত আড়া বাড়ি রেঞ্জের অধীন মিরগা বিটের অন্তর্গত শালবনি ব্লকের খসলা, যাত্রা সহ বিভিন্ন এলাকায় একদল হাতি ধান চাষের জমিতে গিয়ে তাণ্ডব চালায়।। হাতির দল তান্ডব চালিয়ে বেশ কয়েক বিঘা জমির পাকা ধান চাষ নষ্ট করে দিয়েছে বলে গ্রামবাসীরা জানান। ওই গ্রামগুলিতে বুধবার সারারাত তাণ্ডব চালানোর পর হাতির দলটি স্থানীয় ধানঘোপ রির জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়।, ফের বৃহস্পতিবার সকালে ওই জঙ্গল থেকে ওই হাতির দলটি পুনরায় যাত্রা ,খসড়া সহ বিভিন্ন গ্রামে দাপিয়ে বেড়ায়।। একদিকে একটানা বৃষ্টি শুরু হয়েছে তার মাঝেই হাতির আগমনে রীতিমতো ফসলের ও ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।।। যেভাবে হাতির দলটি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে বৃহস্পতিবার আরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন বিভাগ কে জানানো হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।। ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছি।

Scroll to Top