৩৬৫দিন। স্বামী বিবেকানন্দের ছবি সহ পোস্টারে আপত্তিকর শব্দ লেখার অভিযোগ ওঠায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।এবিভিপির তরফে অভিযোগ করা হয়, তাঁদের সংগঠনের লাগানো বিবেকানন্দের প্রতিকৃতির অমর্যাদা করা হয়েছে।এই অভিযোগ মেলার পর তদন্তের নির্দেশ দেয় প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। মনিষীর ছবিতে আপত্তিকর শব্দ লেখার ঘটনায় এবার প্রেসিডেন্সি কর্তৃপক্ষ ২ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল।প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাগানো ছিল বিবেকানন্দের ছবি সম্বলিত পোস্টার। জাতীয় ছাত্র দিবসে লেখা এই পোস্টারে এমন কিছু শব্দ লেখা হয়,যা মনিষীর পক্ষে অবমাননাকর বলে অভিযোগ করে ১৪ অক্টোবর ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় এবিভিপি। সেই বিক্ষোভের পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গন্ডি ছাড়িয়ে অন্যত্র বিতর্ক তৈরি হয়। উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথচট্টোপাধ্যায় বলেন, যে বা যাঁরা এই ধরনের ঘটনায় জড়িত তাদের কোনওভাবেই ছাড়া হবে না, বিবেকানন্দকে অসম্মান করার জন্য কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৈরি করে তদন্ত কমিটি।৫ সদস্যের কমিটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দেন। রেজিস্ট্রার সহ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়ে দেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে বরাবরই মর্যাদাপূর্ণ আলোচনা, বিতর্ক তৈরি হয়েছে। ছাত্রদের ভবিষ্যতে কোনোও ডিগ্রি
কোর্সে ভর্তি নেওয়া হবে না, বিশ্ববিদ্যালয়ের কোনোও কাজে আর অভিযুক্তরা যুক্ত হতে পারবেন না।




