৩৬৫ দিন। পুরসভা নির্বাচনের দিন ঘোষণায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আসন পুনর্বিন্যাসের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বিজেপি সরকারের আমলে আসন পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মামলার জন্য পুরভোট পিছিয়ে যাওয়ায়, এবার বিকাশ ভট্টাচার্য সহ বিরোধীদের সমালোচনায় রাজ্য বিজেপি নেতৃত্ব। শুক্রবার সল্টলেকে সাংবাদিক বৈঠকে দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ছাব্বিশের ভোটের পর এলাকায় দেখা যায়নি,কাউন্সিলর
দের। কলকাতার মানুষ পরিষেবা না পেয়ে চরম সমস্যায় পড়েন। মানুষের সমস্যার নিরসনে যখন পুরভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন বিরোধীরা ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে। মানুষের সমর্থন হারিয়েছে সিপিএম, রেজিনগরে জামানত বাজেয়াপ্ত সিপিএম প্রার্থীর,
উপনির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে কটাক্ষ বিজেপির
২০২৬ এর বিধানসভা নির্বাচনে জয়ের পর,নন্দীগ্রাম ও রেজিনগরের উপ- নির্বাচনে জয়ী হন বিজেপিপ্রার্থীরা। রেজিনগরে বিরোধী সিপিএম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। পুরভোটে বাধা দানের অভিযোগ করে এবার, সিপিএম নেতৃত্বকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। এদিন শাসকদলের মুখপাত্র জানান, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসলে সিপে মূলের মাথা হয়ে উঠেছেন । একই সঙ্গে তাঁর অভিযোগ,এটা স্পষ্ট সিপিএম – তৃণমূল সমঝোতা করে পুরভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। যখন ভোটের আগে বি এল ও দের ভয় দেখানো হচ্ছিল, তখন এঁরা কোনোও কথা বলেছিল ? নির্বাচনের আগে বোঝাপড়া করে বিরোধীরা আসলে রাজ্যের পুর এলাকার মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করছে বলেও সরব হন তিনি।
পুর নির্বাচনে তরুণ , অল্প বয়সীদের
প্রার্থী তালিকায় বেশি করে জায়গা দিতে চায় বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, দলের চালু করা ড্রপ বক্সে কলকাতায় সাড়ে ৬ হাজারের ওপর আবেদন জমা পড়েছে। এইসব আবেদন খতিয়ে দেখার জন্য মণ্ডল ও জেলা স্তরে আলোচনা করে দেখা হচ্ছে। নীচের স্তরে কাজের কতটা দক্ষতা আছে, প্রশাসনিক স্তরে কোনোও পূর্ব অভিজ্ঞতা রয়েছে কিনা, সবটাই যাচাই করে দেখা হচ্ছে। দলীয় স্তরে যাতে কোনোও মতভেদ না বাড়ে তার দিকে খেয়াল রাখা হচ্ছে বলে সূত্রের খবর।
সিপিএম – তৃণমূল সমঝোতা করে ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে,সরব বিজেপি
- khabar365din
- November 7, 2026
- 2:06 pm
- No Comments




