অন্ধ্র লন্ডভন্ড, নিহত ৫ বাংলায় অর্ণব সুপারফ্লপ

যাঁরা আমাদের হিন্দুদের দল বলেন, হ্যাঁ আমরা হিন্দু, সনাতনে বিশ্বাস করি কিন্তু সরকার চালাতে কোন বৈষম্য করি না, ছ’মাসে যা দেখছেন, সেটা সকালবেলার চা বিস্কুট, এখনও সাড়ে চার বছর বাকি – নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণে বিধানসভা থেকে হুংকার শুভেন্দুর,

৩৬৫ দিন। এতদিন বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে অনেকে রাজনীতি করে খেয়েছেন। কিন্তু রেজিনগর তাঁদের মুখে ঝামা ঘষে দিয়েছে। যাঁরা আমাদের হিন্দুদের দল বলেন, হ্যাঁ আমরা হিন্দু। সনাতনে বিশ্বাস করি। মাথায় টিকা রাখি। সরকার চালানোর ক্ষেত্রে যাকে প্রয়োজন, তাকেই অগ্রাধিকার দিই। রেজিনগরে ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শাখারভ সরকার। এর মাধ্যমেই প্রমাণিত যে এই সরকার মাত্র ছ’মাসের মধ্যে সকলের আস্থা অর্জনের দিকে অগ্রসর হয়েছে। এভাবেই দীর্ঘকাল ধরে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক এবং হিন্দুত্ববাদী দলের চেয়ে প্রচার বিরোধিতা করে এসেছে সেই মিথ ভেঙে গিয়েছে বলে রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে মুর্শিদাবাদের রেজিনগর এবং নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজয়ী দুই বিজেপি বিধায়কের শপথ গ্রহণ উপলক্ষে আজ বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দল গুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, এটাতো ব্রেকফাস্ট হচ্ছে সরকারের। এখনও সাড়ে চার বছর আমরা যাব, ৫৪ মাস। ছ’মাস যা দেখেছেন, তা সকালের চা-বিস্কুটের সময়। এখনও ব্রেকফাস্ট হয়নি। লাঞ্চ বাকি আছে। দেখতে থাকুন আমরা কী ভাবে এগোই এবং কী করে মানুষকে যুক্ত করে নিয়ে এগোতে থাকব।
হাসিরানি রথ এবং শাখারভ সরকারের শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি-কে সাম্প্রদায়িক বলে সংখ্যালঘুদের থেকে দূরে সরিয়ে রাখা হতো। কিন্তু সংখ্যালঘুরা রেজিনগরে বিজেপি-কে ভোট দিয়েছেন। আমি প্রচারে গিয়েছিলাম। চকোলেট কুড়োতে গিয়ে একটি ছোট মেয়ের দুঃখজনক প্রয়াণ হয়। তার বাড়িতে গিয়েছি আমি। নির্বাচন মিটে যাওয়ার পর তার বাড়িতে গিয়েছি আমি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা তুলে দিয়েছি মেয়েটির মা-বাবার হাতে। এতদিন বিজেপিকে সাম্প্রদায়িক বলে করে খেয়েছেন আপনারা। রেজিনগরে সেটা ভেঙেচুরে তছনছ হয়ে গিয়েছে। রেজিনগরে ৭০০০০ মহিলা অন্নপূর্ণায় উপকৃত, যার মধ্যে ৩৫০০০ সংখ্যালঘু।
বিরোধী শিবিরের বিভাজন নিয়েও মুখ্যমন্ত্রী দাবি করেন, বিরোধীরা বর্তমানে তিন ভাগে বিভক্ত। বিরোধী দলনেতার সঙ্গে অধিকাংশ বিধায়ক রয়েছেন, পাশাপাশি তৃণমূলৈ আরেকটি অংশ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, তিনটি উপনির্বাচনে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটাই পরিবর্তনের বাংলা। চোরবাগান কাণ্ডের প্রসঙ্গেও কড়া অবস্থান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ওই ঘটনায় দোষী কাউকেই ছাড়া হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথাই এদিন তুলে ধরেন তিনি।

ঋতব্রতর অভিযোগে তদন্তের আশ্বাস

জাতীয় নির্বাচন কমিশনে হলফনামা জমা দেওয়ার আগেই নাকি সব হলফনামা ছিনতাই করার চেষ্টা হয়েছে। গত সোমবার সকালেই এমন এই অভিযোগ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঘটনায় সিআইডি তদন্তের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত মজার ছলে হাসতে হাসতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নিজেরা লড়ালড়ি করুন আপনারা। কিন্তু আইনশৃঙ্খলা যাতে অবনতি না-হয় সেটা দেখতে হবে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তাঁদের নথি ছিনতাই করার চেষ্টা হয়েছে। আপনারা যদি এফআইআর করেন আমরা এটা সিআইডি-কে দিয়ে দেব।

Scroll to Top