মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ২০০ ক্লাব টাকা নিল না

৩৬৫ দিন।দুর্গাপুজোর সূচনায় ইডেনে মেগা ইভেন্টে আগমনী অনুষ্ঠানের সাক্ষী থাকল রাজ্য। সেজে উঠেছে শহর। পুজোর সূচনামঞ্চ থেকে সকলকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু ঘোষণা করেন,কাল থেকে ক্লাবগুলিকে পুজো অনুদান দেবে সরকার।সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে যে পুজোকমিটিগুলি অনুদান নেওয়া থেকে বিরত থেকেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি।শনিবার চোখ ধাঁধানো আলোর খেলায় দুর্গতিনাশিনী দুর্গাকে দেখল আসর মাতালেন একের পর এক শিল্পীরা। নাচেগানে দুর্গোৎসবের আনন্দে মাতল শহর কলকাতা।
পুজো বেড়েছে গত বছরের তুলনায় ১২ হাজার ৪০০
এবার ১২ হাজার ৪০০ নতুন পুজোর সূচনা হল বলেও জানান মুখ্যমন্ত্রী
পুজো কমিটির সঙ্গে মিলন মেলা প্রাঙ্গণে বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পুজো কমিটিগুলিকে অনুদান হিসেবে দেওয়া হবে ১ লক্ষ টাকা।মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, মাতৃপক্ষের আগে কোনও পুজো উদ্বোধন হবে না। সরকারের তরফে শারদ সম্মানের আয়োজন করা হবে। কয়েকমাস আগেই শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, বড় ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়া হবে না। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে সেদিকেই নজর ছিল সকলের। পুজো বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সব ক্লাবকে অনুদান বাবদ দেওয়া হবে ১ লক্ষ টাকা। তবে বড় পুজো কমিটিগুলোর উদ্দেশে তিনি বললেন,বড় বাজেটের কমিটিকে আবেদন, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনাদের আমি ধন্যবাদ জানাব।সেই কথা রেখে ২০০ ক্লাব পুজো অনুদান নেননি বলে দাবি করেন শুভেন্দু। তাদের পুজোর উদ্বোধনী মঞ্চ থেকেই ধন্যবাদজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,এবার ডবল ইঞ্জিনের রাজ্যে ১২ হাজার ৪০০ নতুন পুজোর সূচনা হল। কলকাতা পুলিশের অধীনে ৪০০ নতুন পুজো। রাজ্য পুলিশের আওতায় ১২ হাজার নতুন পুজোর আয়োজন হয়েছে এবার।
ইডেনে মহালয়ার শো
শনিবার বিকেলে নির্ধারিত সময়ে ঢাকের বোল, আদিবাসী নাচ ও লগ্নজিতা চক্রবর্তীর গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ইডেনে ছিলেন জুন মালিয়া, স্বপন দাশগুপ্ত, সুখেন্দুশেখর রায়-সহ অন্যান্যরা। এদিকে রেড রোড থেকে শোভাযাত্রা নিয়ে ইডেনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বহু তারকা। মঞ্চে ছিলেন তসলিমা নাসরিনও। সব মিলিয়ে মহালয়ার উৎসবের আনন্দে ভাসল শহর।এরপর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে মহালয়ায় রেডিও থেকে শুরু করে দশমীতে সিঁদুর খেলা পর্যন্ত যাত্রাকে তুলে ধরা হয়। এরপর হাজার হাজার ড্রোনের মাধ্যমে হয় ড্রোন শো। ড্রোনের মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয় দুর্গতিনাশিনীকে। আকাশে ফোটে পদ্মও।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শান, লগ্নজিতা, কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র। পারফর্ম করেনশান্তনু মৈত্র ও তাঁর গ্রুপ। এছাড়াও যন্ত্রসঙ্গীতে দেবর্ষি ভট্টাচার্য-সহ অন্যরা। এদিকে, ইডেনের এই মেগা অনুষ্ঠানের জন্য স্ট্যান্ড রোড-সহ একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ। কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোডে রাজা উডমন্ট স্ট্রিট ও হেস্টিংস ক্রসিংয়ের মধ্যে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। শনিবার ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকছে।

Scroll to Top