ছত্তীশগড় সফর বাতিল করলেন জ্ঞানেশ

৩৬৫ দিন। জাতীয় নির্বাচন কমিশনার পদ‌ থেকে ইস্তফার দাবির মধ্যে এবার ছত্তীশগড় সফর স্থগিত রাখলেন জ্ঞানেশ কুমার। কবে তিনি ছত্তীশগড় সফর করবেন তার পরিবর্তিত কোনও সূচীও জানানো হয়নি। প্রশ্ন উঠছে তাহলে দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ইস্তফার দাবিতে যে বিক্ষোভ চলছে তার জেরে যাতে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে না‌ হয় তার জন্য-ই কী ছত্তীশগড় সফরে গেলেন না জ্ঞানেশ। ছত্তীশগড়ের নির্বাচন কমিশনের দফতর থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণে জ্ঞানেশের সফর স্থগিত হচ্ছে। এর আগে ককরোচরা যখন জ্ঞানেশকেও ইস্তফার জন্য ৪৮ ঘন্টার ডেড লাইন বেঁধে দিয়েছিল তখন উত্তরপ্রদেশ সফর বাতিল করেন তিনি। তালিকায় রয়েছে উত্তরাখন্ড, লাদাখ সফর বাতিল-ও। এবার তাতে যুক্ত হল ছত্তীশগড়। সূত্রের খবর, ছত্তীসগঢ় প্রশাসন সূত্রে খবর, দু’দিনের সফরে দন্তেওয়াড়ার দন্তেশ্বরী মন্দিরে যেতেন জ্ঞানেশ। বস্তারের চিত্রকোট জলপ্রপাত দেখে কবীরধাম জেলার ভোরামদেও মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। জ্ঞানেশকে রাজ্যের অতিথি হিসেবে আপ্যায়ন করার পরিকল্পনা করেছিল ছত্তীসগঢ়ের বিজেপি সরকার। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল। জ্ঞানেশকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলেন রায়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ-প্রশাসনও। সফর বাতিল প্রসঙ্গে ছত্তীশগড় প্রশাসনের তরফে সরকারি ভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, প্রশাসনের কাছে খবর আছে জ্ঞানেশ‌ ছত্তীশগড়ে এলে তাঁকে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হত। কংগ্রেস ও ককরোচ – দুপক্ষ-ই আলাদা ভাবে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা‌ নিয়েছিল এমনকি তার পথ আটকেও বিক্ষোভ হতে পারতো। পরিস্থিতি যাতে অপ্রীতিকর না হয় তাই আর ঝুঁকি নেওয়া হল না।

Scroll to Top