৩৬৫ দিন।সিকিম ইনোভেশন হাবের মাধ্যমে পাহাড়ি রাজ্যের স্টার্ট আপ ব্যবসার দুয়ার খুলে দেওয়া হল।এবার নতুন উদ্যোগ, উদ্ভাবনী ভাবনার বিকাশের কথা মাথায় রেখে সিকিম শিল্প বাণিজ্য বিভাগ আই আই এম কলকাতার সঙ্গে একটি সমঝোতা পত্রে স্বাক্ষর করল।আই আই এম সি আই পি কে প্রধান ইনকিউবেশন পার্টনার করা হয়েছে। সিকিমের রাজধানী গ্যাংটকের মনন কেন্দ্রে এই যৌথভাবে চলার চুক্তিপত্র করা হয়।
সিকিমের স্টার্ট আপ ব্যবসার দীর্ঘ মেয়াদী প্রসারের জন্য এই অনন্য মেলবন্ধন
পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান আই আই এম কলকাতার পরিচিতি বিশ্বজোড়া। সৃজনশীল ভাবনার সাহায্যে এই সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নতুন প্রজন্মের কাছে আলাদা ব্রান্ড হয়ে উঠেছে। একথা মাথায় রেখে সিকিম সরকারের শিল্প ও বানিজ্য বিভাগ তাদের রাজ্যের মিশন পূরণের জন্য এই সমঝোতা পত্রে স্বাক্ষর করতে এগিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। সিকিমের শিল্প ও বাণিজ্য বিভাগের তরফে কর্মা ভি ইউওতোসা এবং আই আই এম কলকাতা ইনোভেশন পার্কের পক্ষে সংস্থার প্রধান কর্মকর্তা গৌরব কাপুর এই সমঝোতা পত্রে স্বাক্ষর করেন।সিকিম সরকারের বিশেষ সচিব, চোডেন গোয়াতসা এই অনুষ্ঠানে হাজির ছিলেন।
দূরদর্শী সিদ্ধান্তের লক্ষ্য সিকিম স্টার্ট আপ নীতি ২০২৫ এর সফল বাস্তবায়ন
সিকিম সরকার পরিবেশবান্ধব, কর্মসংস্থান মুখী প্রকল্পকে শক্তিশালী করার বিশেষ প্রয়াস নিচ্ছে। পেশাদারি ও উদ্ভাবনী বিষয়কে অগ্রাধিকার দিয়ে এই স্টার্ট আপ পলিসি তারা রূপায়ণ করতে চাইছে। সেই লক্ষ্যে তারা কলকাতা আই আই এমের ইনোভেশন পার্কের সঙ্গে অভিজ্ঞতা ও কার্যকরী চিন্তাধারার আদানপ্রদান বাড়াতে আগ্রহী।
এই নব উদ্যোগ শুধু ইনকিউবেশনে বিপুল কাজ দেবে তাই নয়, ব্যবসায়িক উন্নতি, বিনিয়োগের সম্ভাবনা বাড়াবে বলে আশা করছেন সিকিম সরকারের কর্তাব্যক্তিরা। আগামী ৩৬ মাসের এই চুক্তি কালে হাব অ্যান্ড স্পোক নীতি কার্যকর করা হবে। আশা করা হচ্ছে,৩ বছরে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উদ্ভাবনী ভাবনাকে কাজে লাগিয়ে দেশের ছোট রাজ্যে বড় কিছু ঘটবে। বিজনেস মডেল ডেভালপমেন্ট, ব্র্যান্ডিংয়ের বিকাশ,অংশিদারী কারবারের প্রসার ঘটাতে বড় সম্ভাবনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।বুট ক্যাম্প, জেলা পর্যায়ে শিবির, কর্মশালার মাধ্যমে এই নব উদ্যোগকে শক্তিশালী করার প্রয়াস নেওয়া হবে।৩ বছরে ২৫০ বেশি স্টার্ট আপকে সাহায্য করা, ১ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। ৪ টি জেলায় ইনকিউবেসন সেন্টারের মাধ্যমে অসংখ্য মানুষের নিজস্ব কিছু করার আত্মবিশ্বাস বাড়াবে আই আই এম কলকাতার গবেষণা ও নতুন কিছু করে সাফল্য লাভের নজির রয়েছে।এই প্রতিষ্ঠানে এর মধ্যে ২৫০ র বেশি স্টার্ট আপকে সাহায্য করে জাতীয় স্তরে বিরাট সম্ভাবনা তৈরি করেছে। সেই সাফল্যের মুকুটে সিকিম নতুন পালক যুক্ত করবে বলে মনে করা হচ্ছে।
স্টার্ট আপের নতুন দিগন্ত খুলবে
সিকিম সরকারের সঙ্গে চুক্তি সিকিম সরকারের
- khabar365din
- October 3, 2026
- 1:35 pm
- No Comments





