বড় চাঁদাবিল এলাকায় কুবাই নদীতে হস্তি শাবক এর মৃতদেহ এলাকায় চাঞ্চল্য

৩৬৫ দিন।মেদিনীপুর। অশোক কুমার মণ্ডল। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের রঞ্জা এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি মা হাতি ও দুটি হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার ক্রিস কাটতে না কাটতে বুধবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার বন বিভাগের গড়বেতা তিন নম্বর ব্লকের অন্তর্গত নয়াবসত রেঞ্জের কিয়ামাচা বিটের অন্তর্গত বড় চাঁদাবিলা এলাকায় কুবাই নদীতে একটি হস্তি  শাবককে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি স্থানীয় বন বিভাগের আজকের জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন বিভাগের কর্মী ও আধিকারিকরা। তারা ঘটনাস্থলে গিয়ে কুবাই নদী থেকে হস্তি শাবকের  মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে ঠিক কি কারনে ওই হস্তি শাবকের এর মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বনবিভাগের বিভিন্ন এলাকায় হাতির দল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সঙ্গে বেশ কিছু মা হাতি সন্তানও প্রসব করেছে। তারি মাঝে পরপর হাতি মৃত্যুর ঘটনায় রীতিমতো বন বিভাগের কাজকর্ম নিয়ে জঙ্গল মহলের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে।। জঙ্গলমহলের মানুষ আজকে দেবতার পূজা করি তাই পরপর পূর্ণবয়স্ক হাতি ও বাচ্চা হাতির মৃত্যুর ঘটনায় কার্যতা জঙ্গল মহলের মানুষ হতাশ হয়ে পড়েছেন।

Scroll to Top