তুমুল বৃষ্টির পর উত্তাল সমুদ্র, জলমগ্ন পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা

৩৬৫ দিন।সুস্মিত মিশ্র।গতকাল সারারাত ধরে চলেছে তুমুল বৃষ্টি। আর তার পরেই শুক্রবার সকাল থেকে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। প্রবল ঢেউয়ের দাপটে উপকূলবর্তী এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। গাড়োয়াল টপকে বাজার এলাকাতেও জল ঢুকে পড়েছে বলে জানা গিয়েছে।সকাল থেকেই সমুদ্রের ঢেউ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকায় উপকূলবর্তী এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এখনও চলছে ভারী বৃষ্টি। একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।রাতভর বৃষ্টির জেরে রাস্তাঘাটে জল জমেছে। কোথাও কোথাও বাজার ও জনবসতিপূর্ণ এলাকাতেও জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। টানা বৃষ্টি ও উত্তাল সমুদ্রের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সমুদ্রের কাছাকাছি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

Scroll to Top