৩৬৫ দিন। এশিয়ান গেমসে শ্যুটিংয়ে, পুরুষ ও মহিলাদের স্কিট টিম ব্রোঞ্জ পদক পেয়েছে। পুরুষ দলে ছিলেন আনন্তজিৎ সিং নারুকা, মাইরাজ আহমেদ খান ও ভাবতেঘ সিং গিল। তাঁরা ৩৪৬ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান দখল করেন। কাজাখস্তানের সঙ্গে টাই হয় ভারতের। শ্যুট অফে কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পায় ভারত। অনন্তজিৎ ১১৯, মাইরাজ ১১৬ ও ভাবগেথ ১১১ স্কোর করেন। অনন্তজিত পুরুষদের স্কিট ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠলেও চতুর্থ স্থানে শেষ করেন। প্রতিযোগিতায় ৩৫৩ পয়েন্ট নিয়ে কাতার সোনা ও ৩৪৮ পয়েন্ট নিয়ে কুয়েত রূপো পেয়েছে। মহিলা দলে ছিলেন রাইজা ধিলোঁ, পারিনাজ ঢালিওয়াল ও মহেশ্বরী চৌহান। ভারত ৩৩১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পায়। ৩৫৭ পয়েন্ট নিয়ে চীন সোনা ও ৩৩৬ পয়েন্ট নিয়ে কাজাখস্তান রূপো পেয়েছে। পাচঁ দফায় ২৫ টি করে শটের পর পারিনাজ ও রাইজা ১১১ পয়েন্টে শেষ করে। মহেশ্বরী ১০৯ পয়েন্ট সংগ্রহ করে। রাইজা ও পারিনাজ ব্যক্তিগত ফাইনালে পৌঁছলেও , পদক পাননি।
এদিকে, প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন মনু ভাকর। প্যারিস অলিম্পিকে জোড়া পদক জয়ী মনু ভাকর এবারের এশিয়ান গেমসে পদক ছাড়াই দেশে ফিরছেন। এদিন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করেন ভাকর। স্কোর করেন ১৮১.১। যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থান অধিকার করে মূল পর্বে ওঠেন ভাকর। দক্ষিণ কোরিয়ার চু গা ইউন ২৪৬.৩ স্কোর করে এশিয়ান গেমসে নতুন রেকর্ড করে স্বর্ণপদক জয় করেছেন। চীনের শেন য়িয়াও ২৪১.৩ স্কোর করে রূপো জিতেছেন। ২২১.৬ স্কোর করে সেদেশেরই জিয়াং রানজিন ব্রোঞ্জ পেয়েছেন। মনু ভাকর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেন। মনু ভাকর, এশা সিং ও সুরুচি সিং ১৭১৯ পয়েন্ট স্কোর করেন। ভিয়েতনামের সঙ্গে টাই হয় ভারতের। ইনার ১০ এ টেক্কা দেয় ভিয়েতনাম। ১৭৩৫ পয়েন্ট সংগ্রহ করে চীন সোনা ও ১৭৩০ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ কোরিয়া রূপো জয় করেছে। ভারত শুটিংয়ে সাতটি পদক জয় করেছে। এর মধ্যে চারটি রূপো ও তিনটি ব্রোঞ্জ রয়েছে।
এশিয়াডে শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পুরুষ ও মহিলা স্কিট দলের





