এশিয়ান গেমসে প্রথমদিনে শুটিংয়ে জোড়া রূপো এনে দিলেন ভালারিভান, প্রথমবার মার্শাল আটর্সেও পদক নিশ্চিত

৩৬৫ দিন। পল্লব ঘোষ। এশিয়ান গেমসের প্রথম দিনে ভারত রবিবার দুটি রূপো জয় করেছে। দুটি পদকই এসেছে শুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে। ব্যক্তিগত বিভাগে এলাভেনিল ভালারিভান রূপো জয় করেছেন। এর পাশাপাশি ভালারিভান সোনম উত্তম মাস্কার ও বিদর্স বিনোদকে সঙ্গে নিয়ে দলগত বিভাগেও রৌপ্য পদক জয় করেছেন। ব্যক্তিগত ইভেন্টে ২৭ বছর বয়সী এলারিভান ফাইনালে ২৫২.৪ স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেন। জাপানের হিনাতা তাইচি ২৫৩ স্কোর করে এশিয়ান গেমসে রেকর্ড করে স্বর্ণপদক জয় করেছেন। ২৩০.৪ স্কোর করে দক্ষিণ কোরিয়ার বান হোজিন ব্রোঞ্জ জিতেছেন। এদিকে, ভারতের সুচিকা তারিয়াল মিক্সড মার্শাল আর্টসে ভারতের প্রথম পদক নিশ্চিত করেছেন। মহিলাদের ৬০ কেজি বিভাগে মঙ্গোলিয়ার আলতানচিমেগ বাইগালমাকে ২-০ ব্যবধানে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন সূচিকা। এদিকে, টেবিল টেনিসে, ভারতীয় মহিলা দল ইন্দোনেশিয়াকে ৩-০ এবং সিঙ্গাপুরকে ৩-২ ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে পুরুষ দল, ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে হারালেও ইরানের কাছে ০-৩ ব্যবধানে পরাজিত হয়। সাঁতারে, পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে ঋষভ দাস ৫৪ দশমিক ৭/৭ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন। এশিয়ান গেমসের প্রি কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গেলসে, কামিলা স্মাগুলোভাকে ২১-৭, ২১-৯ ব্যবধানে হারিয়ে পি ভি সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর, উন্নতি হুডা, অ্যাল্লিসা কুলেসোভা-কে ২১-৭, ২১-১০ ও তানভি শর্মা, ডায়ানা নামেনোভাকে ২১-৫, ২১-১০ সেটে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে, ভারত পরবর্তী ম্যাচে, আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে খেলবে। উসুর পুরুষদের ৭৫ কেজি সান্ডা বিভাগে ভারতের বিক্রান্ত বালিয়ান , ইরানের সোহেল মুসাভির কাছে ০-২ সেটে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। মহিলাদের ৫২ কেজি সান্ডা বিভাগেও অপর্ণা ইরানের সোগান্ড সিমকাইচেতান এর কাছে ০-২ সেটে হেরে বিদায় নিয়েছেন।

Scroll to Top