চন্দ্রকোনার ওসি বদল দুই পুলিশ আধিকারিক এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

৩৬৫ দিন। মেদিনীপুর। অশোক কুমার মণ্ডল। গত রবিবার পুলিশ অ্যাপাচে থাকা চন্দ্রকোনা টাউন থানায় এক বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃতের নাম রাহুল রুইদাস তার বয়স কুড়ি বছর আর বাড়ি চন্দ্রকোনাথ বাঘেশ্বরপুর গ্রামে।। মৃতের বাবা বিফল রুইদাস জানান পুলিশ হেফাজতে তার ছেলের উপর শারীরিক নির্যাতনের ফলে এমন ঘটনাটি ঘটেছে। পুলিশ সে পাশে থাকা তার ছেলের রাহুলকে অকথ্য অত্যাচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন এভাবে তরতাজা এক যুবক গলায় প্রাণ জড়িয়ে মারা যাবে এটা কোন মানুষের স্বীকার করবে করব  না। তাই যারা ওই ঘটনায় যুক্ত নিরপেক্ষ তদন্ত করে তাদের তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি সেই সঙ্গে তিনি আরো জানান যে তার ছেলের মৃত্যুর ঘটনার প্রকৃত তন্ত্রের জন্য যতদূর যেতে হয় আমি যাব এবং এর আমি শেষ দেখে ছাড়বো বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।।পুলিশের দাবি ওই  বন্দী যুবক ওই দিন শৌচালয়ে যায় এবং সেখানেই এমন পরিণতির ঘটনা ঘটে। তাই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনা থানার ওসি পুরুষোত্তম পান্ডে কে ওসি পথ থেকে বদলি করা হয় এবং তার জায়গায় প্রত্যয় দাস কে  ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।। সেই সঙ্গে ঐ দিন টেবিল ডিউটিতে থাকা পুলিশ আধিকারিক এবং ওই মামলার তদন্তকারী পুলিশ  আধিকারিক  এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই বন্দীর মৃত্যুর ঘটনা নিয়ে মৃত যুবকের পরিবারের লোকেরা প্রকৃত তদন্তের জন্য ঘাটাল আদালতের দ্বারস্থ হয়, ঘাটাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক ওই ঘটনার প্রকৃত তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Scroll to Top