চলন্ত ট্রেনে ধোঁয়ায় আতঙ্ক!
ট্রেনের কামরা ছেড়ে লাইনে নামলেন যাত্রীরা

৩৬৫ দিন। চলন্ত ট্রেনে ধোঁয়ায় আতঙ্ক! ট্রেনের কামরা ছেড়ে লাইনে নামলেন যাত্রীরা। ঘটনাস্থল হুগলির বেলমুড়ি। শিয়ালদহ থেকে ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গ যাচ্ছিল। ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনের কাছে যেতেই ট্রেনের কামরার তলা থেকে ধোঁয়া‌ বেরতে শুরু করে। ট্রেন বেলমুড়ি স্টেশনের কাছে দাঁড় করিয়ে দেন চালক। যাত্রীরা আতঙ্কে ট্রেন ছেড়ে লাইনে নেমে পড়েন। তারা পায়ে হেঁটে বেলমুড়ি স্টেশনে প্ল্যাটফর্মে চলে আসেন। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে ট্রেনটি পরীক্ষা করেন। মেরামতির পর সেটিকে ফের রওনা করিয়ে দেওয়া হয়। প্রায় ২০ মিনিট পর ৮ টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় বেলমুড়ি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দ্যেশে রওনা দেয়। রেলের তরফে জানানো হয়েছে ব্রেক স্যুতে ঘর্ষণ জনিত কারণে এই বিপত্তি তবে আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি। এই ঘটনার জন্য কোনো ট্রেন বাতিল বা অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে উল্লেখ্য,দু বছর আগে শিলিগুড়ির কাছে এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে বড় রকম দুর্ঘটনা ঘটেছিল।

Scroll to Top