কিভাবে বানাবেন চিকেন চেট্টিনাড়

উপকরণ
চিকেন ৫০০ গ্রাম (ভালোমতো ধুয়ে জল ঝরানো)। ফোড়নের জন্য সাদা তেল বা নারকেল তেল ২-৩ টেবিল চামচ। কারি পাতা ৭-৮টি। মৌরি আধা চা চামচ। পেঁয়াজ কুচি ১। কাপ (ছোট পেঁয়াজ বা শ্যালট হলে আরও ভালো)। চেট্টিনাড মশলা তৈরির জন্য (শুকনো খোলায় ভেজে পেস্ট করতে হবে) । গোটা ধনে ৪ চা চামচ। জিরে ২ চা চামচ। মৌরি ১.৫ চা চামচ। গোলমরিচ ১.২৫ চা চামচ। শুকনো লাল লঙ্কা ৭-৮টি। দারুচিনি ১ ইঞ্চি। লবঙ্গ ৬-৮টি এলাচ ৪-৫টি। কোঁড়ানো নারকেল আধা কাপ।
প্রণালী
মশলা তৈরি প্যানে সামান্য তেল ছাড়া ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, লঙ্কা ও গরম মশলা হালকা ভেজে নিন। এরপর এতে কোঁড়ানো নারকেল দিয়ে হালকা সোনালী হওয়া পর্যন্ত নেড়ে নামিয়ে ঠান্ডা করুন। মিশ্রণটি মিক্সিতে অল্প জল দিয়ে বেটে একটি ঘন পেস্ট বানান।চিকেন কষানো কড়াইতে তেল গরম করে মৌরি ও কারি পাতা ফোড়ন দিন। কুচানো পেঁয়াজ দিয়ে নরম ও সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষান।মাংস সেদ্ধ এবার ধুয়ে রাখা চিকেন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে উচ্চ আঁচে ২-৩ মিনিট ভাজুন। মাংসের রঙ বদলালে পরিমাণমতো নুন ও তৈরি করে রাখা চেট্টিনাড মশলার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিন।গ্রেভি ও পরিবেশন ঢাকা দিয়ে মাঝারি থেকে কম আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে তেল ছেড়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Scroll to Top