মহালয়ার দিনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

৩৬৫ দিন। মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। গান-বাজনা থেকে বাংলার লোকসংস্কৃতি, সব মিলিয়ে বিশেষ পরিকল্পনায় হাজির হাজার হাজার দর্শক। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল এবং অন্যান্য মন্ত্রীরাও। অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিল ড্রোন শো। তিন হাজার ড্রোনের আলোয় আকাশে ফুটিয়ে তোলা হয় মা দুর্গার আগমনের ছবি।সংস্কৃতিকে তুলে ধরতেও ছিল নানা আয়োজন। দার্জিলিং থেকে পুরুলিয়া, রাজ্যের ২৩টি জেলার ২৩ রকমের নাচ অনুষ্ঠানে জায়গা করে নিয়েছে। ছৌ নৃত্য, বাউল এবং ভাওয়াইয়ার মতো লোকশিল্পেরও আয়োজন করা হয়েছে। এরপর মহালয়ার অনুষ্ঠানে ৩ হাজার ঢাকের বাদ্যি এবং এক হাজার মহিলার উলুধ্বনি ও শঙ্খধ্বনি হয়। এই আয়োজনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা হয়। মঞ্চেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়া হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট।

Scroll to Top