৩৬৫ দিন।অশোক কুমার মণ্ডল। পশ্চিম মেদিনীপুর। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সামাট প্রাথমিক বিদ্যালয়ে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণে থাকা একটি কাঁঠালগাছি রাখি পরিয়ে প্রকৃতিকে রক্ষার বার্তা দিয়ে রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা করে। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রীরা ছাত্রদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন অনুষ্ঠানে মেতে ওঠে। রাখি বন্ধন অনুষ্ঠান উপলক্ষে মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের পাশে ছিল সরষে ইলিশ, চিংড়ি আলু পোস্ত, চাটনি ,পায়েস, পাপড়, মিষ্টি। যার ফলে খুশি, ওই বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ প্রমাণিক বলেন প্রতিবছর রাখি বন্ধন উৎসব উপলক্ষে এই ধরনের অনুষ্ঠান এর আয়োজন করা হয় এবং ছাত্র-ছাত্রীদের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।
দাসপুরের সামাট প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ছাত্র ছাত্রীদের পাতে পড়ল ইলিশ মাছ
- khabar365din
- August 27, 2026
- 4:26 pm
- No Comments





