নয়ডায় বিমানবন্দরের নাম রাখা হবে প্রধানমন্ত্রীর নামে

৩৬৫ দিন। উত্তরপ্রদেশের নয়ডার জেবর আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে রাখা হবে ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর’। শুক্রবার
এক সাংবাদিক বৈঠকে এ কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, রাজ্যের মন্ত্রিসভা ইতিমধ্যেই এই প্রস্তাবটি সর্বসম্মত ভাবে অনুমোদন করেছে। শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, নয়ডায় জেবর আন্তর্জাতিক বিমানবন্দর উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ উত্তরপ্রদেশের মন্ত্রিসভা। এই প্রকল্পের নাম আনুষ্ঠানিক ভাবে ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর, নয়ডা-জেবর’ করার প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় পাস হয়েছে। তাঁর মতে, আগামী দিনে এই বিমানবন্দরটি শুধু উত্তরপ্রদেশের বৃহত্তম বিমানবন্দরই নয়, বরং গোটা দেশের অন্যতম প্রধান বিমান পরিবহণ কেন্দ্র হিসেবে উঠে আসবে।গত ২৮ মার্চ প্রধানমন্ত্রী মোদী এই বিমানবন্দরটি উদ্বোধন করেন। তার পর চলতি বছরের ১৫ জুন প্রথম বিমান অবতরণ করে সেখানে। সুইৎজারল্যান্ডের বিখ্যাত সংস্থা ‘জুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এজেন্স’-র সহযোগী প্রতিষ্ঠান ‘যমুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেড’ এবং উত্তরপ্রদেশ সরকারের মনোনীত সংস্থা ‘নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড’-এর যৌথ উদ্যোগে এই বিমানবন্দরটি তৈরি
করৈ হয়। প্রায় ১১ হাজার ২৮২ কোটি টাকা খরচ করে এই বিমানবন্দরটির প্রথম দফার নির্মাণকাজ শেষ করা হয়েছে। প্রথম পর্যায়ে বছরে ১ কোটি ২০ লক্ষ যাত্রী পরিবহণের ক্ষমতা রয়েছে এই বিমানবন্দরের, যা আগামী কয়েক বছরের মধ্যে বাড়িয়ে প্রায় ৭ কোটি করা সম্ভব। এই বিমানবন্দরে ৩ হাজার ৯০০ মিটার দীর্ঘ একটি অত্যাধুনিক রানওয়ে রয়েছে, যা বড় আকারের বিমানগুলি ওঠানামার জন্য উপযুক্ত। তা
ছাড়া এখানে বসানো হয়েছে আধুনিক নেভিগেশন ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মোতেরার সর্দার পটেল স্টেডিয়ামের নাম বদলে প্রধানমন্ত্রী মোদীর নামে করা হয়। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই পটেলের নামে ১৯৮৩-তে গুজরাতের অহমদাবাদে ওই স্টেডিয়াম তৈরি হয়। তার আগে এর নাম ছিল গুজরাত স্টেডিয়াম। ২০১১-তে সেই নাম বদলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা হয়।

Scroll to Top