ট্রেলারে রহস্য-রোমাঞ্চের আবহ, অপরাধের কাহিনি নিয়ে হাজির ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’

৩৬৫ দিন। অর্ঘ পাত্র। অ্যাকশন, রোম্যান্স, অ্যাডভেঞ্চার এবং সাসপেন্স এই চার উপাদানের সঠিক মিশেলে তৈরি ট্রেলারটি যে দর্শকের মন জয় করতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে প্রথম ঝলকেই। পুজোর মরসুমে বিনোদনের ফুল প্যাকেজ হিসেবেই হাজির হতে চলেছে ছবিটি। মজার মুহূর্তের পাশাপাশি থাকবে চোখধাঁধানো রঙের ব্যবহার, টানটান উত্তেজনা এবং অবশ্যই মন ছুঁয়ে যাওয়ার মতো গান। সব মিলিয়ে পুজোয় দর্শকদের জন্য বড় পর্দায় জমজমাট বিনোদনের প্রতিশ্রুতি দিচ্ছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু।ইউটিউবের সিনেমা ট্রেন্ডিং চার্টে ইতিমধ্যেই এক নম্বরে জায়গা করে নিয়েছে ছবিটি।
ট্রেলার রিভিউ
১. প্রথম পর্বের গল্পের শুরুতেই ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সংলাপ বলা সুরে বলছেন- বহুরূপী কারো ক্ষতি করে না কিন্তু তামাক করে তাই তামাক আজই বর্জন করুন। এই কথাটাও দর্শককে ছবি দেখতে এবং ছবির অন্দরের কথা সম্বন্ধে একটি আগাম আভাস দেয়। যে ছবির সাথে সম্পূর্ণ বিপরীতভাবে পরিপূরক। তেমনি ভাবে এবারের বহুরূপী দ্য গোল্ডেন ডাকুতে দুই লেয়ারের মাধ্যমে নিজের কাজ বনাম ছবির প্লট সম্বন্ধে একটি টুইস্ট দিয়ে দিচ্ছেন। যা ছবি দেখতে দর্শককে ভাবাচ্ছে।
বহুরূপী দ্য গোল্ডেন ডাকু এর ট্রেলার শুরু থেকেই বোঝায়, এবার গল্পের টুইস্ট দুটি লেয়ারের মধ্যে রয়েছে। এক পরিচালকের নানান অভাবনীয় কাজ যেমন দেখায় তেমনি সিনেমার গল্প সম্বন্ধে একটি আভাস দেয়।
আগের ছবির পরিচিত আবহকে ধরে রেখে নতুন ছবিতে ডাকাতি, পুলিশি তদন্ত, রহস্য এবং ব্যক্তিগত সম্পর্ককে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে বাংলা সিনেমায় একেবারেই বিরল। ট্রেলারে একের পর এক ঘটনার ঝলক দর্শকের মনে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করে।
শিবপ্রসাদ ও যিশু
ট্রেলারের অন্যতম বড় আকর্ষণ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিক্রম এবং যিশু সেনগুপ্তের পুলিশ অফিসার অয়ন। একজন অপরাধী হিসেবে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে, অন্যজন তাকে আটকানোর চেষ্টা করছে। যা আমরা দেখেছিলাম বহুরূপী সিনেমাতে। বহুরূপী সিনেমা শুধুমাত্র এক থ্রিলার গল্প নয়, প্রত্যেকটি ডায়লগ সমাজে আয়না। সম্পর্কের টানাপোড়ন থেকে শুরু করে, রাজ্য রাজনীতিকে ছুঁয়ে যাওয়া। সবকিছু যেন আলাদা মাত্রা যোগ করেছে সম্পূর্ণ গল্পটিতে। আশা করি এই ছবিতেও আমরা সেটাই দেখতে পাবো তার কথা পরিচালক অবশ্যই আগে দিয়ে দিয়েছেন। দুই চরিত্রের এই টানাপোড়েন গল্পের মূল প্লট টুইস্ট।
অ্যাকশন ও থ্রিলারের দারুণ অ্যামালগামেশন
ট্রেলারে ডাকাতির পরিকল্পনা, পুলিশের তৎপরতা, ধাওয়া এবং নানা উত্তেজনাপূর্ণ মুহূর্ত দর্শকের মনকে বিচলিত করবেই। তার সঙ্গে স্টান্টম্যান এর কাজ, গতি এবং দৃশ্যের দ্রুত পরিবর্তন ছবিটিকে একটি টানটান ক্রাইম থ্রিলারের আবহ দিয়েছে।
রহস্যে মোড়া সিনেমাটোগ্রাফি
ট্রেলার অনেক প্রশ্নের ইঙ্গিত দিলেও সব উত্তর দেয় না। বিক্রমের আসল উদ্দেশ্য কী, পুলিশের পরিকল্পনা কতটা সফল হবে এবং শেষ পর্যন্ত কে কাকে বোকা বানাবে-এই প্রশ্নগুলোই দর্শককে সিনেমাটি দেখার জন্য আগ্রহী করে তোলে। যা দর্শকের স্পয়লার তো দেয়না দেখার এক আগ্রহ বাড়িয়ে দিচ্ছে।
সম্পর্ক ও আবেগ
এই দিকটিও গুরুত্বপূর্ণ
শুধু ডাকাতি বা পুলিশের সঙ্গে সংঘাত নয়, বিক্রমের ব্যক্তিগত জীবন এবং ঝিমলির সঙ্গে তার সম্পর্কও গল্পে আবেগের জায়গা তৈরি করেছে। ফলে ছবিটি শুধুমাত্র অ্যাকশন নির্ভর না হয়ে মানবিক দিকও তুলে ধরতে পারে।সব মিলিয়ে ট্রেলার অন দ্য মার্ক।ট্রেলার দেখে মনে হচ্ছে, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু আগের ছবির সাফল্যের পুনরাবৃত্তি না করে গল্পকে আরও বড় আকারে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যে ট্রেলারের শুরু দেখেই বলা যায়। শক্তিশালী চরিত্র, রহস্য, অ্যাকশন। তার সঙ্গে রয়েছে কমিক রিলিফ, গান-বাজনা থেকে শুরু করে বহুরূপীদের নানান গান আমরা দেখেছিলাম প্রথম পর্বে। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল ময়দা মুখো তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে।আশা করি এই পর্বতেও তার ভুল হবে না। সব মিলিয়ে ট্রেলারটি সিনেমাটি নিয়ে যথেষ্ট আশা তৈরি করে।

Scroll to Top