৩৬৫ দিন। সুস্মিত মিশ্র। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ার “হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি “কলেজের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু কলেজ ক্যাম্পাসে। কলেজের অ্যাপ্লায়েড ইলেকট্রনিক এন্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রের অকাল মৃত্যুকে ঘিরে কলেজে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত কলেজ ছাত্রের নাম আদিত্য রায়( ২০)। বাড়ি বিহারের বাসুদেব ভবন, রোড নম্বর ২৭ ,বুদ্ধ কলোনি, পাটনা জিপিও, পাটনা। মৃত্যুর সময় বৃহস্পতিবার প্রায় আড়াইটা নাগাদ। কলেজ সুত্রে জানা গেছে এই ছাত্রটি ১০টা থেকে ক্লাস করার পর ২ টার সময় হোস্টেলে যায়। হোস্টেল গ্যালিলিও হল অফ রেসিডেন্ট (P2), রুম নম্বর ৪২৩। এই রুমটিতে মোট ৪ জন ছাত্র পড়াশোনা করার জন্য থাকত। অন্যান্য সহপাঠীরা সেকেন্ড হাপে ক্লাসে চলে যায়। কিন্তু আদিত্য রায় ক্লাস করতে যায় না। অন্যান্য সহপাঠীরা ক্লাসের শেষে হোস্টেলে এসে দেখলো ভিতর দিয়ে দরজা লাগানো। সমস্ত জানালার পালাগুলিও বন্ধ করা ছিল। কোনরকম একটি জানালার পাল্লা ভেঙ্গে দেখা গেল কলেজ পড়ুয়া ছাত্রটি হোস্টেলের ফ্যানে বিছানার চাদরকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।
তৎক্ষণাৎ কলেজ কর্তৃপক্ষ হলদিয়া থানায় খবর দেন। হলদিয়া থানার পুলিশ এসে দরজা ভেঙে কলেজ ছাত্রটির মৃতদেহ উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডিউটিরত চিকিৎসকগণ ছাত্রটিকে দেখে মৃত বলে ঘোষণা করেন। একটি পড়ুয়া ছাত্রের অকাল ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কলেজ ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হলদিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, এখনও কোনো অভিযোগ পত্র জমা পড়েনি। তবে তদন্ত চলছে।




